ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাদকাসক্তদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে হবে

admin
আগস্ট ২২, ২০১৭ ১২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

জঙ্গী-সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বাল্য বিবাহ রোধে জন-সচেতনার মাধ্যমে সমাজে এর কুফল তুলে ধরার পাশাপাশি মাদকাসক্তদের কর্মক্ষম করে স্বাভাবিক মূল ধারায় ফিরিয়ে আনার তাগিদ দিলেন সদ্য যোগদানকৃত বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম সোমবার বেলা ১১ টায় পুলিশ লাইন্স প্রাঙ্গনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলম,সাধারন সম্পাদক এড. খান সাইফুল্লাহ পনির, কমিউনিটি পুলিশিং ফোরামের জেলা সভাপতি এড. আঃ মান্নান রসুল পিপি, চেম্বারের সভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান (১) মাহাবুব হোসেন, এডিসি সাইদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর সাবেক ছাত্রনেতা তরুন কর্মকার, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গোলাম কিবরিয়া সিকদার ও যুগ্ম আহবায়ক মাহহুদ হোসেন রিপন প্রমুখ।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এমএম মাহমুদ হাসান, রাজাপুর সার্কেল এএসপি মোজাম্মেল হোসেন রেজাসহ সকল থানার ওসিবৃন্দ উপস্থিত ছিলেন।

 স/মা