ঢাকামঙ্গলবার , ২৫ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধে তরুণ প্রজন্মের করণীয় ‘ সংবাদ সম্মেলনের আয়োজন

admin
জুন ২৫, ২০১৯ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মতিউর রহমানঃ মাদক সত্যিকার অর্থে একটি মরণব্যাধি রোগ । দেশে মাদকাসক্তির কারণে যুব সমাজের নিজেদের জীবন শুধু বিপন্ন হয় না এতে গোটা পরিবার সমাজ ক্ষতিগ্রস্থ হয়।

স্বাধীনতা যুদ্ধের পর সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে মাদক। এই জীবনীশক্তি ধ্বংসকারী মাদক বা ইয়াবা ছড়িয়ে পড়ছে শহর হতে গ্রামে। এই অপরাধমূলক কার্যক্রম কে বন্ধ করার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশন।

প্রতি বছর ২৬ জুন পালিত হয় “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস” এই দিবস কে সামনে রেখে ২৫ জুন মঙ্গলবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবে “মাদকদ্রব্যের অপব্যবহার রোধে তরুণ প্রজন্মের করণীয়” এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী। লিখিত বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে মাদকাসক্তদের পরিসংখ্যান এর কোন তথ্য না থাকলেও বেসরকারিভাবে দেশে প্রায় ৭৫ লাখের বেশি মাদকাসক্ত রয়েছে এবং মাদক সেবীদের মধ্যে ৮০% যুবক, তাদের ৪৩% বেকার। ৫০% অপরাধের সঙ্গে জড়িত রয়েছে। কিছুদিন আগেও যারা ফেন্সিডিলে আসক্ত ছিল তাদের অধিকাংশই এখন ইয়াবা আসক্ত।

সম্প্রতি ইয়াবা আমাদের দেশের তরুণ যুব সমাজকে গ্রাস করেছে। প্রতিদিন যেমন ইয়াবা ধরা হচ্ছে প্রতিদিন হাজার হাজার পিস ইয়াবা তরুণরা গ্রহণও করছে।

এছাড়াও মাদকাসক্তদের সুস্থ করার লক্ষ্যে বিবৃতিতে আরো বলেন, মাদক নির্ভরশীল ব্যক্তির চিকিৎসার সকল পর্যায়ে পরিবারের অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। মাদক নির্ভরশীল ব্যক্তি স্বভাবতই চিকিৎসা নিতে চায় না। কারণ সে বুঝতেই পারে না যে, তার চিকিৎসার প্রয়োজন।

মাদক নির্ভরশীল ব্যক্তি কে সঠিকভাবে পরিচর্যা করতে না পারলে যে কোন সময় তার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তাই মাদকাসক্তি চিকিৎসায় ব্যক্তির নিজ ও তার পরিবারের সার্বিক সহযোগিতা সহ সেবাপ্রদানকারী সবার সম্মিলিত প্রচেষ্টায় তাদের ভালো করা যেতে পারে।

সেই সাথে তিনি বর্তমানে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে মাদকদ্রব্য কেনা-বেচার কথাও উল্লেখ করে বলেন, “বর্তমানে ইন্টারনেটর মাধ্যমে মাদকদ্রব্য হোম-ডেলিভারিও দেওয়া হয় যা তরুণ সমাজকে মাদক প্রাপ্তিতে সহজ লভ্য করেছে। এছাড়াও আমাদের তরুণ ছেলে-মেয়েদের মোবাইলের প্রতি যে আসক্তি তাও কমানোর জন্য আমরা উপদেশ দিবো।”

এছাড়াও অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী (যুব ও ক্রীড়া মন্ত্রণালয়) মোঃ জাহিদ আহসান রাসেল বলেন, মাদকাসক্ত থেকে মুক্তি লাভের জন্য তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সহ বিভিন্ন সহশিক্ষা মূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। কেননা যারা এই লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা মূলক কার্যক্রমের সাথে জড়িত থাকে তারা কোনো ভাবেই মাদকের সাথে জড়াতে পারেন না।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি জনাব মোঃ জাহিদ হাসান রাসেল এম.পি মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সভাপতি ছিলেন বাংলাদেশ এন্টি ড্রাগ ফেডারেশন এর প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড.অরূপরতন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব ইকবাল হোসেন চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, আরো উপস্থিত ছিলেন মোঃ জামাল উদ্দিন আহমেদ মহাপরিচালক মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, জনাব খবির উদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

স/এষ্