‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত হাসানুর রহমান সাদ্দামক নামে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটককরেছে ইবি থানা পুলিশ।
সাদ্দাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংবিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের
শিক্ষার্থী। তার পিতারনাম হাবিবুর রহমান ইবি থানার লক্ষীপুর
গ্রামের বাসিন্দাএবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ কর্মচারী।
ইবি থানার সুত্রে জানা গেছে ,গতকাল সোমবার গভীর রাতে তার
বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় । আটকের সময় তল্লাসি করে তার বাড়ি থেকে ইয়াবা সেবনের স্টিক, বিদেশি মদের বোতল,
ফেনসিডিলের খালি বোতল উদ্ধার করা হয়েছে বলেও জানান ইবি থানার এসআই।
সাদ্দামের বিরুদ্ধে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে নিয়মিত মাদকদ্রব্য সরবরাহ করার অভিযোগ আছে।
বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে মাতাল অবস্থায়প্রকাশ্যে এক ছাত্রীকে শারীরিক ভাবে লাঞ্চিত করার কারণে করে এর আগে সাদ্দাম সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে ইবি থানার ওসি রতন শেখ বলেন, মদক দ্রব্য সরবরাহের
অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে সাদ্দামকে মাদকদ্রব্যসহ আটক করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হয়েছে।
স/মা