ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাঠে ফিরেই অধিনায়ক হচ্ছেন আশরাফুল

admin
নভেম্বর ১৩, ২০২০ ৪:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

মাঠে ফিরেই অধিনায়ক হচ্ছেন আশরাফুল

রাহুল রাজ : বঙ্গবন্ধু টি-২০ কাপে সবচেয়ে কম খরুচে দল মিনিস্টার গ্রুপ রাজশাহী। যেখানে নেই কোন ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার। দলটির মধ্যে সবচেয়ে অভিজ্ঞ বলা যায় বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। যেকারণে রাজশাহীর অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে দেশের ক্রিকেটের প্রথম এই সুপারস্টারকে।

বঙ্গবন্ধু টি-২০ কাপে রাজশাহীর অধিনায়ক হওয়ার দৌড়ে মোহাম্মদ সাইফুদ্দিন, ফরহাদ রেজা, নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত থাকলেও এদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকবেন মো : আশরাফুল।

যদিও প্রেসিডেন্টস কাপে নেতৃত্ব দিয়েছেন শান্ত, তার অধিনায়ক হবার সুযোগ আছে তবে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া মো: আশরাফুলের কাঁধেই রাজশাহীর নেতৃত্ব পড়ছে বলে মিনিস্টার গ্রুপ রাজশাহী এর কর্মকর্তা চমক নিউজকে নিশ্চিত করেছেন।

মিনিস্টার গ্রুপ রাজশাহী:

মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান (সিনিয়র), মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।