ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মাজারে আত্মঘাতী হামলায় নিহত ৭২

admin
ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি মাজারের কাছে বোমা হামলায় ৭২ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে প্রায় ২৫০। পুলিশ জানায়, সুফি লাল শহবাজ কালান্দারের মাজারে এই আত্মঘাতী হামলা চালানো হয়।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ইতোমধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।

মাজারটি পাকিস্তানের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী একটি স্থান। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে জড়ো হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী প্রথমে গ্রেনেড ছুড়ে মারে। এরপর আত্মঘাতী হামলা চালায়।

নিহতদের ২০ জনই শিশু। এছাড়া ৪৩ পুরুষ ও নয় নারী রয়েছেন।

 স/শা