মাগুর মহম্মদপুরে ইয়াবাসহ গ্রেফতার- ২
ওবায়দুর রহমান মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা জেলার মহম্মদপুরে ইয়াব সহ দুই জনকে গ্রেফতারকরেছে পুলিশ। উপজেলার বাবুখালী ইউপির পাড়ুয়ারকুল গ্রাম থেকে ৪ পিছ ইয়াবাসহ সোমবার রাত ১০টার সময় এই দুইজন গ্রেফতার করেছে বাবুখালী পুলিশ ক্যাম্পের পুলিশ ।
আটকৃতরা হলো, (১) উজ্জ্বল শেখ পিতাঃ ওদুদ শেখ,
গ্রামঃ সুলতাসী (২) ইমরান পিতাঃ রাজ্জাক গ্রামঃ হরিনাডাঙ্গা, বাবুখালী।
পুলিশের সূত্র থেকে জানাগেছে, বাবুখালী পুলিশ ক্যাম্পের এ এস আই আরিফ হোসেন সঙ্গীও ফোর্স গোপন সংবাদের ভিক্তিতে আনুমানিক রাত ১০টার দিকে বাবুখালী ইউনিয়নের পাড়ুয়ারকুল এলাকায় অভিযান পরিচালনা করেন,এসময় ৪ পিছ ইয়াবা ট্যাবলেট সহ উজ্জ্বল শেখ এবং ইমরানকে গ্রেফতার করা হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব তারক বিশ্বাস বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
স/এষ্

