ঢাকারবিবার , ২৮ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাগুরা মহম্মদপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত-১

admin
মার্চ ২৮, ২০২১ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

মাগুরা মহম্মদপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত-১

ওবায়দুর রহমান মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে জের ধরে সংঘর্ষে জালাল মোল্যা (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- আরিফ (৫০), আকবর (৬০) ও নাঈম (২৫)।

রবিবার (২৮ মার্চ) সকালে উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় জালাল মোল্যাকে গুরুত্বর আহত অবস্থায় সকালে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রবিবার দুপুর আড়াই টার সময় চিকিৎসাধীন অবস্থায় জালাল মারা যান।

নিহত জালাল মোল্যা চালিমিয়া গ্রামের মোল্যাপাড়া এলাকার মৃত আবুল কাশেম মোল্যা ছেলে।

আহত ব্যক্তিরা হলেন, মো. ঈসমাইল মোল্যা (২৮), ইমরান মোল্যা (৩৫), খোকন (৩৫), আলাউদ্দিন, আশিক (২০), আকবার শেখ (৬০), হালিম (৬৫), হাকিম শেখ (৬০), আকিদুল (৪০) অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন।

পুলিশ জানায়, বাবুখালী ইউনিয়নের চালিমিয়া মৌজায় কিছু সম্পত্তি নিয়ে একই গ্রামের আকিদুল মোল্যার সঙ্গে জালাল মোল্যার বিরোধ চলে আসছিল। সকালে চালিমিয়া গ্রামের স্কুল পাড়া থেকে আকিদুল ও হালিম শেখের নের্তৃত্বে একদল লোক জালাল মোল্যার ভোগদখলীয় সম্পত্তি দখল করতে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় দেশিয় অস্ত্র দিয়ে দুপক্ষের সংর্ঘষ চলে। খবর পেয়ে বাবুখালী পুলিশ ক্যাম্প পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ সময় সংঘর্ষে আকিদুল ও তার লোকজনের লাঠির আঘাতে জালাল মোল্যা ও তার ছেলে ঈসমাইল মোল্যা গুরুতর আহত হন। এরপর গ্রামের লোকজন গুরুত্বর আহতদের ২৫০ শয্য হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স/এষ্