মাহাবুব ইসলাম উজ্জ্বল, মাগুরা প্রতিনিধি: মাগুরার শহরতলীর পারনান্দুয়া লীর আলোচিত টুলু হত্যা মামলার ৩২ বছরের সাজা প্রাপ্ত আসামী সুমন মোল্ল্যাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
গতকাল (২৮ আগষ্ট) শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত সুমন শ্রীপুর উপজেলার কচুয়া গ্রামের -আশরাফ মোল্লার ছেলে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান, ২ হাজার সালে মাগুরার পারনান্দুয়ালীর আলোচিত টুলু হত্যা কান্ডে জড়িত ৩২ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী সুমন মোল্লা আটক হয়।
সে দীর্ঘ দিন যাবৎ আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার চৌকস পুলিশ টিমের এ এস আই মুজাহিদ, এ এস আই আনারুল ইসলাম, এএস আই মনিরুল ইসলামের সহযোগিতায় অভিযান চালিয়ে গতকাল সন্ধ্যা ৭ঘটিকায় সাচিলাপুর বাজার থেকে সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
স/এন

