মাহাবুব ইসলাম উজ্জ্বল, মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে অবৈধ ইট ভাটার ট্রলি উল্টে উলফাত মোল্যা (১৪) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫ টার সময় বালিদিয়া ইউনিয়নের ওমেদপুর গ্রামে পৌছালে এ ঘটনা ঘটে। নিহত উলফাত মৌশা গ্রামের হারুন মোল্যার ছেলে।
জানা গেছে, নিহত উলফাত কানুটিয়া আঃ আলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী। আসন্ন এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে উলফাত স্থানীয় ওমেদপুর গ্রামে প্রাইভেট পড়া শুরু করে। ঘটনার দিন প্রাইভেট শেষে সাইকেলে করে বাড়ি ফেড়ার পথে কলমধরী গ্রামে অবৈধভাবে পরিচালিত এমএসএ ইট ভাটার একটি স্যালো ইঞ্জিন চালিত এটি ট্রলি পেছন থেকে ছুটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয় এবং খাদে উল্টে পড়ে।
গুরুত্বর আহত অবস্থায় উলপাত কে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

