ঢাকামঙ্গলবার , ৩ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাগুরায় ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

admin
জুলাই ৩, ২০১৮ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

মাহাবুব ইসলাম উজ্জ্বল, মাগুরা জেলা প্রতিনিধি ॥ মাগুরার মহম্মদপুর উপজেলার চিত্তবিশ্রাম বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ৩ টার সময় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।

অগ্নিকান্ডে আবুল কাশেস মাষ্টারের ২ টি বসত ঘর ও ভাড়া দেওয়া ৩ টি দোকানঘর ভষ্মিভূত হয়েছে। শত্রুতাবসত অজ্ঞাত ব্যক্তিরা ওই দোকান ও বসত ঘরে অগ্নিসংযোগ করেছে বলে প্রাথমিক ভাবে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৩ দিকে বাজারের নাইট গার্ড রফিক হোসেন আগুন দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

মহম্মদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার বিল্লাল হোসেন জানান, আগুনের খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষণে দোকান ও বসত ঘর আগুনে ভষ্মিভূত হয়ে যায়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তরীকুল ইসলাম ঘটনাস্থর পরিদর্শন করেছেন।

আরআর