মাহাবুব ইসলাম উজ্জ্বল, মাগুরা জেলা প্রতিনিধি ॥ মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটায় ৩০ বোতল ফেন্সিডিলসহ একটি মটরসাইকেল আটক করেছে নহাটা ফাঁড়ি পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে নহাটা পোষ্ট আফিস এলাকায়।
নহাটা পুলিশ ফাঁড়ির ওসি (তদন্ত) মোঃ শাখাওয়াৎ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে অভিযান চালিয়ে একটি বাজাজ সিটি রেজিঃ নং যশোর হ- ১২৬২৬৭ আটক করে পুলিশ। পরে মটরসাইকেল চালককে আটকের চেষ্টা চালালে ওই মাদক ব্যবসায়ী নহাটা পোষ্ট অফিসের সামনে মটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে পুলিশ গাড়িটি তল্লাশী চালালে সিট কাভারের নিচ থেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স/এষ্

