ঢাকাসোমবার , ৩০ আগস্ট ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাগুরায় পাকা ঘরের মেঝেতে মৃত ব্যাক্তির লাশ দাফন

admin
আগস্ট ৩০, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

মাগুরায় পাকা ঘরের মেঝেতে মৃত ব্যাক্তির লাশ দাফন

ওবায়দুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা সদরের পৌর এলাকায় এক ব্যক্তি মৃত্যুর পর পাকা বাসভবনের মেঝেতে কবর দেওয়ার ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির নাম তৈয়ব আলী মোল্যা (৭৫) তিনি মাগুর জেলা সদরের পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামের কারিগর পাড়ার মৃত আরজু মোল্যার ছেলে।

মৃতের স্বজন ও প্রতিবেশিরা জানান, তৈয়ব আলী মোল্যা গত রোববার (২২ অগাস্ট) দুপুর দুইটার দিকে বার্ধক্যজনিত কারণে বাড়িতে মারা যায়, তার অন্তিম ইচ্ছা অনুযায়ী একতলা বসত ঘরের মেঝেতে গোঁপনে লাশ দাফন করা হয়।

তিনি অজ্ঞাত কোনো ভিন্নমতাবলম্বী আধ্যাত্মিক ব্যক্তির অনুসারী ও ভক্ত ছিলো তৈয়ব আলী মোল্যা কোন বিয়ে করেনি,সে একটানা ৩০ বছর তিনি নিরুদ্দেশ ছিলেন, এক বছর আগে তিনি শহরের ছোট ভাই কাশেম আলীর বাড়িতে আসেন। তিনি সাধারণ মানুষের সাথে কথা বলতেন না,মিশতেন না।

নিজ হাতে বাড়িতে দুই কক্ষের একটি ভবন তৈরি করেন,একটি কক্ষের জানালা রয়েছে, আরেকটি কক্ষের দরজা থাকলেও কোনো জানালা নেই। লাশ দাফন শেষে ওই রুমের দরজা ইট গেঁথে প্লাস্টার করে বাইরে থেকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে,মুত্যুর পর তাকে পাশের কক্ষের কংক্রিটের মেঝের ভেতর স্বজনদের কবর দিতে বলেন তার কথা অনুযায়ী মৃত্যুর পর স্বজনরা গোঁপনে কবর দেন, দুইরুমের একটি কক্ষের মেঝেতে কবর দেওয়া হয়েছে তাকে।

মেঝেতে মরদেহের চারপাশে ইটের দশ-ইঞ্চি প্রশস্থ ইটের গাঁথুনি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এরপর ঢালাই করে উপরের অংশ ঢেকে দেওয়া হয়েছে,বিষয়টি এলাকার লোকজনের মধ্যে জানাজানি হয়ে গেলে হৈ চৈ পড়ে যায়, তাকে বাইরে কবরস্থানে দাফন করার দাবি জানান এলাকার লোকজন।

কিন্তু তৈয়ব আলীর স্বজনেরা লাশ নতুন করে বাইরে দাফন না করতে অনড় অবস্থানে থাকায় বিষয়টি পুলিশ পর্যন্ত গড়িয়েছে।সর্বশেষ আজ সোমবার মৃত্যুর ৮দিন পরে পুলিশের সহযোগিতায় লশটি মেঝে থেকে উঠিয়ে গ্রামের কবরস্থানে দাফন করেছে এলাকাবাসী।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন লাশটি কবরস্থানে দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।

স/এষ্