মাহাবুব ইসলাম উজ্জ্বল, মাগুরা প্রতিনিধিঃমাগুরার মহম্মদপুর উপজেলার ঝগড়দিয়া গ্রামে শনিবার সকালে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-দল গ্রামবাসীর সংঘর্ষে অনন্ত ২০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১২ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।
পুলিশ সংঘর্ষের সাথে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করেছে।
গুরুতর আহতরা হচ্ছেন মো: ওহাব মোল্ল্যা (৫৫), হালিম মোল্ল্যা (৬০), আলিম মোল্ল্যা (৫০), হায়াত আলী খান (৬০), ধলা মিয়া (৫২), শহিদুজ্জামান (৩৫), শামীম খান (২২), মনিরুল মোল্ল্যা (৩৫), রহিমা খাতুন (২৮), হিরন মোল্ল্যা (৪০), পিন্টু মোল্ল্যা (২৭) ও ডালিম মোল্ল্যা (৩২) কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান,শনিবার সকাল ১০টার দিকে ঝগড়দিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মাহাবুব মোল্ল্যা এবং হায়াত আলী খান মাতবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে দন্দ চলছিল।এ ঘটনার জের ধরে দু-পক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষের সময় উভয়পক্ষের ২০ জন আহত হয় এবং ঘটনাস্থল থেকে পুলিশ ১৬ জনকে আটক করে।
মহম্মদপুর থানার (ওসি) তদন্ত মো: শাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা স্বিকার করে জানান,ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। পূনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
স/ এষ্

