মাহাবুব ইসলাম উজ্জ্বল, মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার মহম্মদপুর উপজেলার চরচাপাতলা গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুরুত্বর আহত মুজিবর মোল্যা (৫৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্য বরণ করেছেন।
গতকাল শনিবার সন্ধ্যায় তিনি মারা যান। মৃত মুজিবর মোল্যা একই গ্রামের মৃত: আদেক মোল্যার ছেলে।
এদিকে, মুজিবর মোল্যার মৃত্যুর সংবাদ এলাকায় ছাড়িয়ে পড়লে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।
সূত্র জানায়, শুক্রবার সকালে উপজেলার চরচাপাতলা গ্রামের মুজিবর ও তার ভাই ফাইম মোল্যার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ৪ জন আহত হন। আহতদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুত্বর আহত আবস্থায় মুজিবর মোল্যাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরীকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
স/এষ্

