ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাগুরায় দাফনের ৩৬ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

admin
আগস্ট ২৮, ২০১৭ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মাহাবুব ইসলাম উজ্জ্বল, মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরের বাবুখালীতে দাফনের ৩৬ পর মোঃ অনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তির গলিত লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।
অদালতের নির্দেশক্রমে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম উপস্থিতিতে বাবুখালী ইউনিয়নের বাঁশো সুলতানসি কবরস্থান থেকে ওই লাশ উত্তোলন করা হয়।
আনোয়ারের স্ত্রী অভিযোগ করে বলেন, গত ২৩ জুলাই সকাল বাড়ির পাশে আমগাছের সাথে তাকে গলায় দড়ি দিয়ে মৃত অবস্থায় দেখতে পায়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ পাওয়া যায়। ময়নাতদন্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে উল্লেখ থাকে। এ ঘটনার সঠিক তদন্তের জন্য মৃত্যুর প্রকৃত কারন উল্লেখ করে আদালতে একটি মামলা দায়ের করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম বলেন, আদালতের নির্দেশেই আনোয়ারের লাশ কবর থেকে উত্তোলন করা হয়। এ সময় মামলার বাদীসহ মৃত আনোয়ারের পরিবারের অন্যান্য সদস্য,জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স/মা