মাগুরায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে আঃলীগ-৯ সতন্ত্র-৬ জন নির্বাচিত
ওবায়দুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরায় তৃতীয় ধাপে দুটি উপজেলায় ১৫টি ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগ থেকে ৯ জন নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করেছেন বাকি ৬টি ইউপিতে সতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন।
মহম্মদপুর উপজেলায় ৮টি ইউপিতে চেয়ারম্যান হিসাবে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন-১।বিনোদপুর শিকদার মিজানুর রহমান নৌকা প্রতীকে ৮৭০৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃবাকির বিশ্বাস সতন্ত্র (বিএনপি)আনারস প্রতীকে ৭০৩৪ভোট পেয়েছেন ।
২।বালিদিয়া মফিজুর রহমান নৌকা প্রতীকে ৬৮১৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃপান্নু মিয়া সতন্ত্র (আঃলীগ) চশমা প্রতীকে ৬৮০৯ভোট পেয়েছেন ।
৩।দীঘা মোঃ খোকন মিয়া নৌকা প্রতীকে ৩৫৭৮ ভোট ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান সতন্ত্র (আঃলীগ) চশমা প্রতীকে ৩৪০০ ভোট পেয়েছেন ।
৪।বাবুখালী ইউপিতে মীর সাজ্জাদ আলী নৌকা প্রতীকে ৫১৫৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী আহম্মদ মৃর্ধা সতন্ত্র (আঃলীগ) অটোরিকশা প্রতীকে ৩৩৩২ ভোট পেয়েছেন ।
৫।মহম্মদপুর উজ্জ্বল আক্তার কাফুর সতন্ত্র (আঃলীগ) টেবিলফ্যান প্রতীকে ৪২১৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃমহিদুল ইসলাম সতন্ত্র (বিএনপি) চশমা প্রতীকে ৩৬৬৭ ভোট পেয়েছেন।
৬।রাজাপুর শাকিরুল ইসলাম শাকিল সতন্ত্র (আঃলীগ) ঘোড়া প্রতীকে ২৯৬৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃমিজানুর রহমান বিশ্বাস নৌকা প্রতীকে ২৭৭৩ ভোট পেয়েছেন।
৭।পলাশবাড়ীয়া মোঃ সেকেন্দার আলী সতন্ত্র (আঃলীগ) ঘোড়া প্রতীকে ৫৭৬৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রবিউল ইসলাম (আঃলীগ) আনারস প্রতীকে ৪৬৫৬ ভোট পেয়েছেন ।
৮।নহাটা তৈয়েবুর রহমান তুরাপ সতন্ত্র (আঃলীগ) ঘোড়া প্রতীকে ৮৫৪০ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আলী মিয়া নৌকা প্রতীকে ৭৮১৪ ভোট পেয়েছেন ।
এ ছাড়া শালিখ উপজেলার ৭টি ইউপি নির্বাচনে বিজয়ী হয়েছেন-
১। ধনেশ্বরগাতী ইউনিয়নে নৌকার প্রার্থী বিমলেন্দু শিকদার বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
২। তালখড়ি সিরাজ উদ্দিন মন্ডল নৌকা প্রতিকে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
৩। আড়পাড়া ইউনিয়নে আরজ আলী সতন্ত্রপ্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
৪। শতখালী ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন ঝন্টু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
৫।শালিখা ইউনিয়নে সতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের হুসাইন শিকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
৬। বুনাগাতী ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী বক্তিয়ার লস্কর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
৭। গঙ্গারামপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল হালিম বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।মহম্মদপুর উপজেলায় ভোট গননা পর দীঘা, বালিদিয়া, ও রাজাপুর ইউপিতে কে চেয়ারম্যান পদে জয়ী হয়ে এটা নিয়ে ধূম্রজাল তৈরি হলে দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় স্ব-স্ব প্রার্থীর পক্ষে বিজয় মিছিলও দিতে শোনা যায়। পরে উপজেলা নির্বাচন অফিস থেকে গননা শেষে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হলে সকল ধোঁয়াশা কেঁটে যায়।
স/এষ্

