ঢাকাসোমবার , ১৫ মার্চ ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাগুরায় গাছের সাথে শত্রুতা

admin
মার্চ ১৫, ২০২১ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মাগুরায় গাছের সাথে শত্রুতা

ওবায়দুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউপির বেথুড়ী গ্রামে এক স্কুল শিক্ষকের গাছ কেঁটেছে প্রতিপক্ষের লোকজন।

বেথুড়ী গ্রামের মৃত হোসেন কাজীর ছেলে স্কুল শিক্ষক মোঃলিয়াকত আলীর বাড়ীর পাশের জমি থেকে এ গাছ কাঁটা হয়েছে।শিক্ষক লিয়াকত আলী বলেন,রবিবার সকালে আমাদের গ্রামের আহাদ মোল্যা পিতা মৃত্যু তিলাপ হোসেন, পিকুল মোল্যা,মুকুল মোল্যা,দিপু মোল্যা উভয় পিতা আহাদ মোল্যা,রকিবুল পিতা শাহীন মোল্যা, রনি পিতা কামরুল মোল্যা, কামরুল পিতা আলা মোল্যা আকুব্বার পিতা জাফর মোল্যা সহ ১৫ থেকে ১৬ জন লোক এসে আমার জমির গাছ কাঁটা শুরু করে,আমি বাঁধা দিতে গেলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে হত্যার হুমকি দেয়,এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে,আমি তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই, যাতে করে তারা পরিবেশে বন্ধু গাছের এমন ক্ষতি আর করতে না পারে।

এ বিষয়ে স্কুল শিক্ষক লিয়াকত বাদী হয়ে রবিবার মহম্মদপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে মোট ১৬ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছেন।এ ব্যাপারে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জনাব তারক বিশ্বাস বলেন,গাছ কাঁটার বিষয়ে আমাদের কাছে একটি অভিযোগ এসেছে, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য এই গ্রামে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপের মধ্যে গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ভাংচুর মারামারি লেগেই আছে,তার লাগাম যেন কোন ভাবেই টেনে ধারা যাচ্ছে না।

স/এষ্