ঢাকাশুক্রবার , ২৬ ফেব্রুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাগুরায় ওয়াজ শুনতে যেয়ে প্রেমিকার সাথে রাতযাপন

admin
ফেব্রুয়ারি ২৬, ২০২১ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মাগুরায় ওয়াজ শুনতে যেয়ে প্রেমিকার সাথে রাতযাপন

ওবায়দুর রহমান মাগুরা প্রতিনিধি : মাগুরা মহম্মদপুরে ওয়াজের কথা বলে প্রেমিকার সাথে রাতযাপন কালে ধরা খোলো এক প্রেমিক। এলাকাবাসি ও পারিবারিক সূত্রে জানাযায়, গত রবিবার দিবাগত-রাতে উপজেলার পলাশবাড়ীয়া ইউপির রামপুর গ্রামের আলমগীরের ছোট ছেলে পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো:ইমন হোসেন বাড়ীতে ওয়াজ শুনার কথা বলে সেখানে না যেয়ে পার্শ্ববর্তী বেথুড়ি গ্রামে কাজি বাড়ীতে একই শ্রেণির পড়া তার প্রেমিকার সাথে রাতযাপন করে ক্লান্তিতে দুজনেই ঘুমিয়ে পড়ে,কখন সকাল হয়েছে তা তারা বুঝতেই পারেনি।

বিষয়টি বাড়ীর লোকজন ও প্রতিবেশীরা বুঝতে পেরে তাদেরকে আটকে রেখে চলতে থাকে দরকষাকষি ও বিভিন্ন দেন দরবার সোমবার দিন ভরে আটক থাকার পর শেষ পর্যন্ত রাতে মোঃখাইরুল আলম পলাশবাড়ীয়া ইউপির ৫ ওয়ার্ড (জোকা, বলরামপুর, রামপুর)বিএনপির সাধারন সম্পাদক এর মধ্যস্থতায় মোটা অংকের টাকার বিনিময়ে ছাড়া পায় সে,তবে টাকার বিষয় অস্বীকার করেছে উভয় পক্ষ।

এ বিষয়ে ছেলে পিতা আলমগীরের কাছে জানতে চাইলে তিনি বলেন,ছেলেটি এমন কাজ করেছে মান সম্মান কিছুই রাখলো না,আমার বড় ছেলেটা বিএ অনার্স পড়ে সে খুব ভাল। এ বিষয়ে বাবু মাষ্টার বলেন, মেয়েটি যে কাজ করেছে এটা চরম অন্যায় ও অবক্ষয়ের কাজ, মেয়েটির ভাই আমাকে বিষয়টি জানালে আমি সেখানে যায় এবং তাদের বলি মেয়ে ঐ ছেলের সাথে বিয়ে দিতে,কিন্তু মেয়ে পক্ষ চায় বিয়ে দিয়ে সাথে সাথে ছেলের বাড়ীতে পাঠাতে আর ছেলে পক্ষ চায় পরে তুলে নিতে,তাই বিয়ে দেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে গিয়েছিলাম ছেলে মেয়ের বিয়ের বয়স না হওয়ায় তাদের বিয়ে সম্ভব হয়নি।

স/এষ্