মাগুরায় আঃলীগের দু গ্রুপের সংঘর্ষ,ভাংচুর,আহত-৫
ওবায়দুর রহমান,মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় আজ বৃহস্পতিবার সকালে আওয়ামিলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে মাগুরা সদরের চাউলিয়া ইউনিয়ন আঃলীগের সহ সভাপতি আতর শেখ গ্রুপের সিদ্দিক শেখ, কাবিল, ছোরন,ও ছদর মাগুরা যাওয়ার পথে ৬ নং ওর্য়াড আঃলীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার ফকির গ্রুপের লোকজন তাদের উপর হামলা চালায়।
এই নিয়ে দু গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে,দু পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় রোকসানা(৬০)ফজরা(৩৮) আসমা(৩৫)রুপবান(৪০)মনোয়ারা(৩০) আহত হয়,তাদের মাগুরা মেডিকেল কলেজ হাঁসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে ।
এ সময় আলিম , আবজাল, মকবুল, বিল্লুল, তয়েব ,বাবু, আতর, হারুনের বাড়ী ও দোকান সহ কমপক্ষে ১২টি ঘর ভাংচুর করা হয়েছে। এছাড়া বাড়ীর বিভিন্ন মালামাল ভাংচুরের ঘটনা ঘটেছে।খবর পেয় মাগুরা সদর থানার পুলিশ এসে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়লাল আবেদীন বলেন,পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে,নতুন করে সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
স/এষ্

