ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাগুরায় অনুর্ধ্ব ১৬ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
সেপ্টেম্বর ২৭, ২০২০ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাদক ছাড়ুন, খেলাধুলা করুন, দেশ গঠনে অংশ নিন’- এ স্লোগানে ইয়াদ আলী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফুলবাড়ি অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকালে ফুলবাড়ি পূর্বপাড়া মাঠ প্রাঙ্গনে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় মাতব্বর একাদশের মুখোমুখি হয় শক্তিশালী মৌলভী একাদশ। পরে খেলায় মাতব্বর একাদশকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করেছে মৌলভী একাদশ। টুর্নামেন্ট শেষে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরষ্কার সামগ্রী বিতরন করা হয়।

এসময় খেলায় সেরা ফুটবলার হিসাবে পুরষ্কার গ্রহন করে মাতব্বর একাদশের তামিম ও সেরা গোলরক্ষক হয়েছে মৌলভী একাদশের মিনহাজ।

খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন, সৈয়দ আলাল মীর, আলম মীর, শাহিদ মীর, রুমান ও হাসনাত তারিক জীম।

খেলায় অংশগ্রহনকারী সকল ফুটবলারদের ইয়াদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফাউন্ডেশন চেয়ারম্যান সৈয়দ শামসুজ্জামান চাতক ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ আলীউজ্জামান আলক এবং সৈয়দ দিদারুল ইসলাম কনক।

স/এষ্