মেহেদি হাসান রাব্বী, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরা শ্রীপুর উপজেলার গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র সোহান হাসান কে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষর লোকজন।
আজ শুক্রবার উপজেলার গেয়ালপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আয়ুব মোল্যার ছেলে। সেহানকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বেলা ১১টার দিকে সে ও পাড়ার আরো কয়েকটি ছেলে ভ্যানের টায়ার চালাতে চালাতে প্রতিবেশী আবুল শেখের বাড়ির দিকে যায়।সেখান থেকে আবুল শেখ ও তার ছেলে সুমন ও সুজন তাকে ধরে লাঠি দিয়ে বেধরক পেটাতে থাকে।
এ সময় সোহানের চাচী রাজিয়া বেগম ঠিক পেয়ে তার চিৎকারে সবাই ঘটনাস্থলে ছুটে গিয়ে সোহানকে উদ্ধার করে।পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স/এষ্

