ঢাকাশুক্রবার , ১০ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাগুরার মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে ও পানিতে পড়ে ২ জনের মৃত্যু

admin
সেপ্টেম্বর ১০, ২০২১ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

মাগুরার মহম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে ও পানিতে পড়ে ২ জনের মৃত্যু

ওবায়দুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা জেলার মহম্মদপুরে বিদ্যুতপৃষ্ঠ হয়ে ও পানিতে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। এলাকাবাসিসূত্রে জানাযায়, আজ বিকালে উপজেলার দীঘা গ্রামের জোড়া ব্রিজ সংলগ্ন উকিল মোল্লার ছেলে ইয়াসিন মোল্লা তার প্রিয়তম স্ত্রীকে বাচাতে গিয়ে শুক্রবার, ১০ সেপ্টেম্বর,  বিকেল ৪ টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু বরণ করেন।

ইয়াছিনের স্ত্রী সুমি রান্না ঘরের ফ্যানের সংযোগ দিতে গেয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়,এসময় স্ত্রী কে বাঁচাতে যেয়ে সে ও বিদ্যুৎ পৃষ্ঠ হয় এতে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের মহম্মদপুর উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন (২২)কে মৃত্যু ঘোষণা করেন,সে দীঘা গ্রামের উকিল মোল্যার ছেলে,সুমির বাবার বাড়ী বাবুখালী ইউপির ডুমুরশিয়া গ্রামে।

অপর দিকে একই উপজেলার নহাটা ইউপির বেজড়া গ্রামের আনাছ(২)নামে এক শিশুর মৃত্যু হয়েছে, সে ঐ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী আব্দুর রহিমের পুত্র।

জানা গেছে আনাছের মা দুপুরে রান্না করার সময় সে বাড়ীর পাশে একটি পুকুরে পড়ে যায়, প্রতিবেশী পলি খাতুন দুপুর সাড়ে ১২টার সময় পুকুরের কাছে দিয়ে যাওয়ার সময় শিশুটিকে পানিতে ভাঁসতে দেখে চিৎকার দিলে লোকজন এসে পানি থেকে উঠিয়ে মহম্মদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

স/এষ্