ঢাকাবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাগুরার মহম্মদপুরে চতুর্থ শ্রেনির ছাত্রী ধর্ষণের অভিযোগ

admin
আগস্ট ১০, ২০১৭ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মাহাবুব ইসলাম উজ্জ্বল, মাগুরা জেলা প্রতিনিধি॥ মাগুরার মহম্মদপুরে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে চতুর্থ শ্রেনির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাবুখালী ইউনিয়নের ধুলজোড়া গ্রামে।
অভিযুক্ত দেবাকর বিশ্বাস (৩০) নামের ওই যুবক পেশায় গ্রাম্য ডাক্তার ও কুলিপাড়া গ্রামের দুলাল ডাক্তারের ছেলে। দেবাকর বিবাহিত ও এক ছেলে রয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে নির্যাতিত শিশুটির ভাই বাদি হয়ে মহম্মদপুর থানায় মামলা করলে বিষয়টি জানাজানি হয়।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় চুড়ারগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনির ছাত্রী।
ঘটনার দিন গত বুধবার (২ আগস্ট) ওই ছাত্রী চুড়ারগাতী বাজারে গেলে নিজ দোকানে বসে থাকা পল্লী চিকিৎসক দেবাকর বিশ্বাস তাকে ডেকে দোকানে নিয়ে যায়। পরে দোকানের পছেনে বেক্তিগত চেম্বারে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে সে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরীকুল ইসলাম জানান, এ ঘটনার পর থেকে দেবাকর পালাতক রয়েছেন। মামলা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

স/এষ্