ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাকহাটিতে কর্মহীনদের ঘরে ঘরে পৌছে গেলো খাবার

admin
এপ্রিল ১২, ২০২০ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের চরাঞ্চলের পূর্ব মাকাহাটিতে নোভেল করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে যুব সমাজ। রবিবার বিকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূৃর্ব মাকাহাটিতে এই খাদ্য সহায়তা দেয়া হয়।

ইউনিয়নটি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা,ব্যাংকার রিপন মোল্লা ও আওয়ামীলীগ নেতা ইউসুফ হাসান এর উদ্যোগে ও পূর্ব মাকাহাটি যুব সামাজের অর্থায়নে কর্মহীন শতাধিক পরিবারে মাঝে সাড়ে ৮ কেজি চাল,এক কেজি করে তিন প্রকারের ডাল,এক কেজি পেয়াজ,এক কেজি লবন,এক কেজি চিনি,দুই লিটার তেল,এক কেজি কাপড় কাচার সাবান,একটি ডেটল সাবান ও একটি করে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

এসব খাদ্য সামগ্রী অর্থায়ন করেন এবং বিতরণ কালে উপস্থিত ছিলেন,স্থানীয় সমাজ সেবক মিল্টান মল্লিক,নাসির আহম্মেদ,নাঈম মোল্লা,অলি রাঢ়ী, সামসুল ইসলাম,আলমগীর মন্ডল,শাহীন হালদার,রুবেল ব্যাপারী, রিপন মোল্লা,সুজন মোল্লা,ফারুক শেখ, মোজাম্মেল সরকার, দিদার মল্লিক প্রমুখ।

যুব সমাজের কর্মি নাসির আহম্মেদ বলেন,নোভেল করোনা মোকাবেলায় গ্রাম এলাকার কৃষক,দিনমজুরা কর্মহীন হয়ে পরেছে। এখন তাদের সংসার চালানোর উপায় নাই। তাই খাদ্য সংকটে পরেছে পরিবার গুলো। তাই আমরা যুব সমাজের অর্থায়নে তাদের খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি। আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স/এষ্