ঢাকাসোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মাওয়ায় ৬শ ৪৮ ক্যান বিদেশী বিয়ারসহ আটক ১

admin
ফেব্রুয়ারি ২৭, ২০১৭ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের উপজেলার লৌহজংয়ের মাওয়া এলাকা থেকে ৬শ৪৮ ক্যান বিদেশী বিয়ারসহ আল আমিন (২৮) নামের ১ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১২টায় লৌহজং থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদপট্টির মোঃ আল -আমিন এর ঘর তল্লাশী করে ৬শ৪৮ ক্যান বিয়ার উদ্ধার করে। আটককৃত আল আমিন কান্দিপাড়া গ্রামের মোঃ মহন মাঝির ছেলে । লৌহজং থানার ওসি মোঃ আনিছুর রহমান জানান, আটক কৃত ব্লাক রয়েলট্রাস নামের এই বিয়ার দীর্ঘদিন আল আমিন নিজ বসত ঘরে রেখে বিক্রি করে আসছিল। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।

স/শা