ঢাকাশনিবার , ১৬ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মহেশপুরে গৃহবধুকে কুপিয়ে হত্যা

admin
মে ১৬, ২০২০ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের মহেশপুরে বদ্দিপুর গ্রামে রাফিজা খাতুন রত্না (২২) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রত্না খাতুন ওই গ্রামের রমজান আলির স্ত্রী।

মহেশপুরের যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম শাহিদুল ইসলাম জানান, রাতে দেড় বছরের সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল রত্না। মাঝরাতে কে বা কারা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। তার আত্মচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোর্শেদ হোসেন খান বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। তবে কি কারনে এ হত্যাকান্ড তা জানাতে পারেননি তিনি। উল্লেখ্য, নিহতের স্বামী রমজান আলী একটি মামলায় জেলহাজতে আছে।

স/এষ্