ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মহীপুর হাজী মহসীন কলেজে শিক্ষক সংকট: ফল বিপর্যয় আশংকা

admin
ফেব্রুয়ারি ৮, ২০১৭ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) জয়পুরহাটের পাঁচবিবির মহীপুর হাজী মহসীন সরকারী কলেজে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে কলেজের ফল বির্পযয় দেখা দিয়েছে। বিষয়টি ঊর্ধবতন কর্তৃপক্ষকে প্রতি মাসে জানানো হলেও কোন প্রতিকার মেলেনি। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কলেজটি ১৯৮২ সালে জাতীয়করণ করা হয়। কলেজে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি বাংলা, ইংরেজী,রাষ্টবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি,দর্শন, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। কিন্তুু শিক্ষক সংকটের কারণে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে। ২২ প্রভাষকের মাধ্য মাত্র তিনজন রয়েছেন। ১৯ টি পদ খালি রয়েছে। পদার্থ বিজ্ঞান বিভাগে কোন শিক্ষক নেই। ইংরেজী বিভাগে চারজনের মধ্যে দুইজন নেই। অর্থনীতি বিভাগে চারজনের মধ্যে দুইজন নেই। দর্শন বিভাগে চারজনের মধ্যে দুইজন নেই।
রাষ্টবিজ্ঞান বিভাগের চারজনের মধ্যে দুইজন নেই। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে চারজনের মধ্যে দুইজন নেই। হিসাববিজ্ঞান বিভাগে চারজনের মধ্যে দুইজন নেই। ব্যবস্থাপনা বিভাগে চারজনের মধ্যে দুইজন নেই। রসায়ণ বিভাগে তিনজনের মধ্যে একজন নেই্। উদ্ভিদবিদ্যা বিভাগে তিনজনের মধ্যে একজন নেই। প্রাণিবিদ্যা বিভাগে তিনজনের মধ্যে একজন নেই। গণিত বিভাগে দুইজনের মধ্যে একজন নেই। কৃষিবিজ্ঞান বিভাগে দুইজনের মধ্যে একজন নেই। এছাড়া প্রদর্শকের চারটি,ক্রীড়া বিভাগে একটি ও গ্রস্থাগারিকে দুইটি পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। শিক্ষক সংকটের কারণে ঠিকমতো ক্লাস হয় না। দুপুর ১২টায় মধ্যে কলেজ ক্যাম্পাস ফাঁকা হয়ে যায়। সম্মান শ্রেণির শিক্ষার্থীরা মাঝেমধ্যে কলেজে গিয়ে ইনকোর্স পরীক্ষার খোঁজ খবর নিয়ে থাকেন। নিয়মিত ক্লাস না হওয়ায় গাইড বই পড়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হয়। দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে পরীক্ষার ফল বিপর্যয় দেখা দিয়েছে। অধ্যক্ষ বরজাহান আলী জানান, শিক্ষক সংকটের বিষয়টি উর্ধবতন কর্তৃপক্ষকে প্রতি মাসে জানানো হয়ে থাকে। কিন্তু এ পর‌্যন্ত সমস্যার সমাধান হয়নি।

স/ বীর