ঢাকাশনিবার , ১৯ অক্টোবর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মহাত্মা গান্ধী স্মৃতি পুরস্কার পেলেন অধ্যক্ষ ওবায়দুর রহমান

admin
অক্টোবর ১৯, ২০১৯ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ভারতের কলকাতা থেকে মহাত্মা গান্ধী স্মৃতি পুরস্কার পেলেন ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে কলকাতার যাদবপুর বিশ^বিদ্যালয়ের ত্রিগুনা হলরুমে এক জাগজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যেদিয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের কর্মকর্তা মোঃ জামাল হোসেন, কলকাতা কর্পোরেশনের মেয়র সিরাজ হাকিম, অভিনেতা রেজোয়ানুলসহ গুণীজন, সাংবাদিক, অভিনেতা-অভিনেত্রী বৃন্দ।

কলকাতা থেকে ঘুরে এসে নবকাম বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ-ভারতের বিভিন্ন শ্রেণী-পেশার মোট ৪০জন ব্যক্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বৃহত্তর ফরিদপুর থেকে আমাকে মনোনীত করেছেন।

আল্লাহুর অশেষ মেহেরবানী ও মানুষের ভালবাসায় ৪০ জনের মধ্যে আমিও মহাত্মা গান্ধী স্মৃতি পরিষদ থেকে আমন্ত্রণ পেয়েছি। এটা আমার গর্ব নয়, এটা নবকাম কলেজের গর্ব!

স/এষ্