ঢাকাশুক্রবার , ১৫ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মহম্মদপুরে ১৪ বছর পর যুবলীগের কমিটি গঠন

admin
ডিসেম্বর ১৫, ২০১৭ ৮:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

মহম্মদপুরে ১৪ বছর পর যুবলীগের কমিটি গঠন
সভাপতি বাশার-সম্পাদক মাহফুজ

মাহাবুব ইসরাম উজ্জ্বল, মাগুরা প্রতিনিধি
দীর্ঘ ১৪ বছর পর মহম্মদপুরের ১ নং বাবুখালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি গঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে বাবুখালী ইউনিয়নের ডুমুশিয়া বাজারে জাঁকজমক পূর্ণ পরিবেশে এ সম্মলন অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা আওয়ামী যুবলীগের স্বীদ্ধান্ত অনুযায়ী মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়ন যুবলীগের আবুল বাশারকে সভাপতি ও মাশরাফি জামান মাহফুজকে সাধারন সম্পাদক করে মোট ১৭ সদস্য বিশিষ্ট কমিটি আগামী ৩ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি শেখ মো. আলাউদ্দিন, দিলিপ কৃষ্ণ বিশ^াস, মো. জহুরুল ইসলাম, মো. সেলিম রেজা, মো. কুবাদ, যুগ্ম সাধারন সম্পাদক মো. রনি মোল্যা, মিজানুর রহমান মিন্টু, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক অতিশ কুমার বিশ^াস, এরশাদ শেখ, অচিন্ত কুমার বিশ^াস, প্রচার সম্পাদক মো. ইব্রাহিম খলিল, দপ্তর সম্পাদক হরিচাদ বিশ^াস, সদস্য দিলিপ কুমার বিশ^াস, অজয় কুমার সিংহ।

এ সময় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আলী আহম্মেদ মৃধা মিঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক ফজলুর রহমান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সুযোগ্য যুগ্ম আহব্বায়ক আলী আহম্মেদ আহাদ, এড্যা. খান আশরাফ, সাকিব হাসান তুহিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহম্মদপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব রেজা বিকো, সাধারন সম্পাদক ফরিদুজ্জআমান ফরিদ, সাবেক উপজেলা ছাত্রনেতা বর্তমান মহম্মদপুর যুবলীগের কান্ডারী মো. কামরুল হাসান, মো. ঈদুল শেখ, বাবুখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর আব্দুস সামাদ, ইউপি সদস্য ডা. নাঈম হাসান বাবলু প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বাবুখালী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান মীর মো. সাজ্জাদ আলী।

উল্লেখ্য, একই সম্মেলনে সংগঠনের সার্থ বিবেচনা করে যুবলীগ নেতা আলী আহম্মেদ মৃধা মিঞ্জুকে মহম্মদপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ- সভাপতি ও যুবলীগ নেতা বরকত আলীকে উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক হিসাবে নিয়োগ দেওয়া হয়।

স/মা