ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মহম্মদপুরে ভুয়া ডিবি অফিসার আটক

Mahin Sarker
সেপ্টেম্বর ২৩, ২০২০ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

ওবায়দুর রহমান , মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা এলাকা থেকে ভুয়া ডিবির অফিসার পরিচয় দানকারী প্রতারক মোঃ জিয়াউর রহমান (৪০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতকে উপজেলার পলিতা ব্রীজ এলাকা থেকে (২২ সেপ্টেম্বর) বিকালে আটক করা হয়েছে।

জিয়াউর রহমান মাগুরার শালিখা উপজেলার বুনাগাতি এলাকার মৃত তেজারুল মোল্যার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতারক জিয়াউর নিজেকে ডিবি অফিসার পরিচয় দিয়ে নহাটা এলাকায় একটি চাঞ্চল্যকর ধর্ষন মামলার বাদীপক্ষে কবির হোসেনের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। প্রায় টাকার জন্য ফোন দেয় ওই প্রতারক। ইতিপূর্বে ২২ হাজার টাকা দেওয়া হয়েছে প্রতারক জিয়াউরকে।

মঙ্গলবার বিকালে বাকি টাকা নিতে আসলে এলাকার লোকজনের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে এলাকাবাসী নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ বোরহানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তি একজন প্রতারক। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে।

স/ম