মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা: মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামের সাদ্দাম শেখ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে দের লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার ঠাকুরগাছ তলা এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুত্বর আহত অবস্থায় অবস্থায় সাদ্দামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাদ্দাম নহাটার কাছেদ শেখের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নহাটা বটতলা মার্কেটের দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে ঠাকুরগাছ তলা এলাকায় পৌছালে আগে থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে দের লক্ষ টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মহম্মদপুর থানার ওসি তারকনাথ বিশ্বাস বলেন, এ ব্যাপারে এখনো মামলা হয়নি। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
স/এন

