মাহাবুব ইসলাম উজ্জ্বল, মহম্মদপুর (মাগুরা) : মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া এলাকায় প‚র্ব শত্রুতার জের ধরে ১৬ আগস্ট শুক্রবার সন্ধ্যায় দু-পক্ষের সংঘর্ষে পুলিশসহ ৫ জন আহত হয়েছে। এসময় আরো ৫ টি বাড়িঘরে ভাংচুরের ঘটনা ঘটে।
গুরুতর আহত আবস্থায় ইমরুল শিকদার (৩৫) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং রমজান মৃধা (৩০) ও পুলিশের এসআই শফিকুল ইসলামকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, প‚র্ব শত্রুতার জের ধরে বালিদিয়া এলাকার তবিবুর মৃধার বাড়ির সামনে থেকে শুক্রবার বিকালে সুজন মৃধা ও তার লোকজন একই এলাকার নওশের শিকদারের ছেলে ইমরুল শিকদারকে কুপিয়ে আহত করে।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে ইমরুল শিকদারের লোকজন নুরুল মৃধার ছেলে রমজানকে বালিদিয়া বাজারে একা পেয়ে কুপিয়ে জখম করে। বিষয়টি নিয়ে দু-পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় উভয়পক্ষের ৫টি বাড়িঘরে ভাংচুরের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ভাংচুর ঠেকাতে গেলে পুলিশ সদস্যসহ আরো ৩ জন আহত হয়।
মহম্মদপুর থানার ওসি তারকনাথ বিশ্বাস বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স/এন

