মাহাবুব ইসলাম উজ্জ্বলম ,মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলার পাল্লা গ্রামের আসমা (২২) নামে এক গৃহবধূর রহস্য জনক মৃত্যু হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ।
ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করলেও নিহতের মা-বাবা এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করেছেন।
এলাকাবাসী জানান, গত বছরের মাঝামাঝি সময়ে উপজেলার পাল্লা গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুল্লাহর সঙ্গে পাশ্ববর্তী ফরিদপুর জেলার সাহেদ আলী শেখের মেয়ে আসমা খাতুনের বিয়ে হয়। রবিবার সকালে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় আসমার লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ। গৃহবধু আসমার বাবা সাহেদ আলী এবং মা রেসি বেগম এ মৃত্যুকে পরিকল্পিত হত্যাকান্ডের পাশাপাশি জামাই আব্দুল্লাহকে দোষী করেছেন।
স/মা

