ঢাকারবিবার , ১৫ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মহম্মদপুরে অনুর্ধ্ব ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত

nayem ahmed
সেপ্টেম্বর ১৫, ২০১৯ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

মাহাবুব ইসলাম উজ্জ্বল, মাগুরা প্রতিনিধি: মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া সংস্থার সহযোগিতায় স্থানীয় আমিনুর রহমান কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

পরে বিজয়ী দলের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। শনিবার বিকাল ৩ টার সময় এ খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় ট্রাইব্রেকারের ৪-৩ গোলে রাজাপুর ফুটবল একাদশ-কে পরাজিত করে মহম্মদপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে উপজেল নির্বাহী কর্মকর্তা আসিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত

ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুলাহেল কাফি, মহিলা ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক নাথ বিশ্বাস, ১ নং বাবুখালী ইউপি চেয়ারম্যান মীর মো. সাজ্জাদ আলী, রাজাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর বিশ্বাস, পলাশবাড়িয়া ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম প্রমূখ।

স/এন