ঢাকাসোমবার , ২৩ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা

admin
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৫ পুলিশ সদস্য। আহতদের মধ্যে ৪জনকে সিলেট পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আরেক জনকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বাদেপাশা গ্রামে আসামীদের হামলায় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে।

জানা গেছে , এয়ারপোর্ট থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুর রহমানকে গ্রেপ্তার করতে পুলিশ তার বাড়িতে গেলে ওই আসামীর বাড়ির নারীরা পুলিশের উপর প্রথমে মরিচের গুড়া মিশ্রিত পানি নিক্ষেপ করেন।

এরপর বাড়ির সদস্যরা ‘ডাকাত’ ডাকাত’ বলে চিৎকার শুরু করে। বাড়িতে ডাকাত পড়েছে দাবি করে স্থানীয় মসজিদেও মাইকিং করা হয়। এসময় আশপাশের কয়েকটি বাড়ির লোকজন সংঘবদ্ধভাবে পুলিশের উপর হামলা চালায়। তবে হামলার শিকার হয়েও আব্দুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

হামলায় মারাত্মক আহত হন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বারেক মিয়া, কনস্টেবল আব্দুল হালিম, রুমন মিয়া ও জাকারিয়া।

তাদেরকে উদ্ধার করে সিলেটের পুলিশ লাইন হাসপাতালে এবং আরেক আহত এএসআই ছায়েদুর রহমানকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ধৃত আসামী আব্দুর রহমানও আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি পুলিশ এ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, ১নং রুস্তমপুর ইউনিয়নের বাদেপাশা গ্রামের বাসিন্দা ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুর রহমান দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছে।

শুক্রবার রাতে তাকে গ্রেপ্তারে গেলে প্রথমে বাড়ির নারীরা পুলিশের উপর মরিচের গুড়া মিশ্রিত পানি ঢেলে দেন, পরে গ্রামের মসজিদে মাইকিং করে ডাকাত আখ্যা দিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটে।

এঘটনায় গোয়াইনঘাট থানায় একটি পুলিশ এ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে।

 

স/এন