ঢাকাশনিবার , ৩১ মে ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ময়মনসিংহ তারাকান্দায় বসতঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

চমক নিউজ, ময়মানসিংহ
মে ৩১, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ তারাকান্দায় বসতঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

তারাকান্দা( ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ তারাকান্দায় বসতঘরে প্রবেশ ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার।

জানা যায় দুই সন্তানের জননী গৃহবধূ(২২)কে ধর্ষণ চেষ্টার অভিযোগে হৃদয় খাঁন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের কাকনী পশ্চিমপাড়া গ্রামে দেলুয়ার খাঁনের ছেলে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ জনাব টিপু সুলতান জানান, স্বামী ও শশুর-শাশুড়ি কাজের সুবাদে ঢাকায় অবস্থান করায় বাড়িতে দুই সন্তানকে নিয়ে একাই থাকতো গৃহবধূ।গত ২৯ মে দিনগত রাতে মেয়েকে প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে নিয়ে যায় গৃহবধূ।

এই সুযোগে ঘরে প্রবেশ করে গৃহবধূকে ঝাপটে ধরে বিছানায় শুইয়ে ধর্ষণের চেষ্টা চালায় হৃদয়েএসময় নিজ সন্তান ও গৃহবধূর ডাকচিৎকারে নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি ফেলে পালিয়ে যায় হৃদয়।

পরে মোবাইল ফোনের সূত্রধরে স্থানীয়রা যুবককে আটক করে এবং থানা পুলিশে সোপর্দ করে।এই ঘটনায় ৩০ মে(শুক্রবার)বিকালে গ্রেফতারের পর রাতে ভিকটিম গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ৩১ মে(শনিবার) দুপুরে হৃদয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।