ঢাকাবৃহস্পতিবার , ৬ ডিসেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মন বিলাস নাট্য দলের তৃতীয় বর্ষপূর্তি

admin
ডিসেম্বর ৬, ২০১৮ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ‘সুপ্ত প্রতিভা করি মুক্ত’ এই শ্লোগানে মন বিলাস নাট্য দল পর্দাপন করল তৃতীয় বর্ষে। বৃহস্পতিবার রাজধানীর কাওলায় নিজ মহড়া কক্ষে কেক কেটে দলটি পালন করে নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী। থিয়েটার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, এম কবির উদ্দিন রিপন, সম্মেলিত সাংস্কৃতিক জোট উত্তরের প্রচার সম্পাদক, সাংবাদিক, গীতিকার ও নাট্যকার রাহুল রাজ, সাইফুল ইসলাম কাজল, সোহানুর রহমান সোহান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্ষুদে সদস্যদের উৎসাহ প্রদান করেন।
দলের পক্ষে রিজন জানান, ছয় থেকে পনেরো বছরের শিশু-কিশোরদের দেশীয় সাংস্কৃতিক চর্চা প্রতি আগ্রহ ও অপ-সাংস্কৃতিক রোধের গুরুত্ব বোঝানোর লক্ষ্যে ২০১৫ সালের ৫ ডিসেম্বর রাজধানীর কাওলার পদ যাত্রা শুরু করি আমরা। এখন পর্যন্ত আমরা নয়টি নাটক মঞ্চায়ন করতে সক্ষম হয়েছি। বর্তমানে ‘জাদুনগর’ নাটক নিয়ে দলের ক্ষুদে সদস্যরা ব্যস্ত সময় পার করছে।
প্রধান অতিথি এম করিব উদ্দিন রিপন তার বক্তব্যে বলেন, কোমল মতি শিশু-কিশোরদের ছোট বেলা থেকে দেশীয় সাংস্কৃতিকের সাথে পরিচয় করিয়ে দিতে পারলে তাদের অন্তরে তৈরি হবে দেশ প্রেম। যা অপ-সাংস্কৃতিক রোধ ও মাদক মুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শেষে মন বিলাসের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

স/এষ্