আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হওয়া বিএনপির সহ্য হচ্ছে না। দেশের উন্নয়ন স্বীকৃতিতে তাদের গাত্রদাহ হচ্ছে। তাই মনের কষ্ট থেকে যা খুশি তা বলছে বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (২৮ মার্চ) সন্ধায় রাজধানীর পশ্চিম আগারগায়ের বিজ্ঞান জাদুঘরের মাঠে জাতীয় শ্রমীক লীগ ঢাকা মহানগর উত্তরের আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। কোনো দলের জন্য সংবিধান কাটা ছেড়া বা কোনো ধরণের পরিবর্তন করার কোনো সুযোগ নেই।
স/এষ্

