মধুখালীতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক
আবু নাসের হুসাইন:
ফরিদপুরের মধুখালীতে গাঁজাসহ বিশু শেখ (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮ এর একটি দল। শুক্রবার দুপুরে উপজেলার জাহাপুর গ্রাম এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত বিশু সালথা উপজেলার আটঘর ইউনিয়নের আটঘর গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে।

ফরিদপুর র্যাব-৮ জানায়, আজ শুক্রবার দুপুরে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ী গাঁজাসহ মধুখালী থানাধীন জাহাপুর গ্রাম এলাকায় বিক্রয়ের জন্য অবস্থান করছে। র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার মধুখালী থানাধীন জাহাপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী বিশু শেখ(৪২) কে আটক করে । এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ৯০০ (নয়শত) গ্রাম গাঁজা ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত তিনটি সীমকার্ডসহ দুইটি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ১,৮০০/- টাকা জব্দ করা হয়।
ফরিদপুর র্যাব-৮এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আবদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

