ঢাকাবৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

চমক নিউজ, ময়মানসিংহ
এপ্রিল ২১, ২০২২ ৪:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

  মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার ১২ নং মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১২ নং মদনপুর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ফারাস দিলীপ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিয়র রহমান ফকিরের নেতৃত্বে আজ ২০ এপ্রিল মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের নিয়ে দোয়া ও ইফতার করা হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি- আলহাজ্ব আতাউর রহমান মানিক, সম্পাদক-মোঃ হাফিজুর রহমান খান এবং জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি এবং বর্তমান জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ নজরুল ইসলাম ফকির।

আরও উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদকসহ সদর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ নানা পেশাজীবির লোকজন।

স/বি