ঢাকাসোমবার , ২৩ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মডেল ও অভিনেতা কাজী আসিফ কারাগারে


এপ্রিল ২৩, ২০১৮ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্ত্রী শামীমা আক্তার অর্নির করা নারী নির্যাতন মামলায় মডেল ও অভিনেতা কাজী আসিফ রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সরকারি কৌঁসুলি আলী আকবর সাংবাদিকদের জানান, আসামি কাজী আসিফকে আজ গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে তার আইনজীবী জামিনের আবেদন করেন। বিচারক আগামী ২৫ এপ্রিল জামিন শুনানির জন্য দিন ধার্য করে কাজী আসিফকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর কানাডা প্রবাসী শামীমা আক্তার অর্নির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাজী আসিফ। কাজী আসিফ রহমান বেশকিছু বিজ্ঞাপনে মডেল হয়ে নজর কাড়েন। এর পরে তার সাথে বাদির সংসারে টানাপোড়ন সৃষ্টি হয়।

কাজী আসিফ বাদীর কাছ থেকে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। ওই ঘটনায় চলতি বছরের ৬ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ অর্নি বাদী হয়ে মামলা করেন। সে মামলা বিচার বিভাগীয় তদন্ত শেষে বিচারক শফিউল আজম গ্রেফতারি পরোয়ানা জারি করলে আজ সকালে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে আটক করে পুলিশ।

স/মা