ঢাকারবিবার , ৩ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মঠবাড়িয়ায় “শিশুলীগ” নামে সংগঠনের আত্মপ্রকাশ,এলাকায় তোলাপাড়

admin
সেপ্টেম্বর ৩, ২০১৭ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় ‘শিশুলীগ’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ প্রকাশ ঘটেছে।
দেশে এই প্রথম শিশুদের রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে হোটেল-রেঁস্তোরা থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনেও ঢের আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।বিশেষ করে এই ঘটনায় অনেক অভিভাবক কচিকাঁচা শিশুদের সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হওয়া নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।উপজেলা শিশুলীগের সভাপতি ইয়ামিন ও সাধারণ সম্পাদক মুন্নার ছবিসংবলিত পোস্টার এখন মঠবাড়িয়া পৌর সভার বিভিন্ন দেয়ালে শোভা পাচ্ছে।
ইয়ামিন পৌর শহরের পাঠশালা চতুর্থ শ্রেণির ছাত্র ও নিউমার্কেটের মন্জু মিয়ার ছেলে। আর মুন্না কেএম লতীফ ইনস্টটিউশনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও জুয়েলের ছেলে।স্কুলশিক্ষক সামসুল আলম জানান, যে বয়সে শিশুদের হাতে থাকবে বই-কলম-খাতা, তারা লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হবে। ঠিক সেই সময়ে যদি রাজনীতিতে জড়িয়ে পড়ে- তবে সেটা হবে জাতির জন্য একটি অশনি সংকেত।উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক খান জানান, এই প্রথম শুনলাম শিশুলীগের কথা। তবে শিশুলীগ সহযোগী সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত নয়।
এ ব্যাপারে পিরোজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাকিম হাওলাদার বলেন, আমি যেহেতু দল করি- সেহেতু আমি বলব- শিশুলীগ করলে অসুবিধে নেই। কারণ তাদের মধ্যে সংগঠনকে জানার চেতনা সৃষ্টি হবে।তাছাড়া অনেক সংগঠনের কেন্দ্রীয়ভাবে অন্তর্ভুক্তি না হলেও তাদের আত্মপ্রকাশ ঘটছে।’

স/এষ্