ঢাকাশুক্রবার , ২ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মঞ্চ ও টিভিতে ব্যস্ত সময় কাটাছে রিজন

abu naser
আগস্ট ২, ২০১৯ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : মঞ্চ ও টিভিতে ব্যস্ত সময় কাটাছে শিশু শিল্পী রিজন ইসলাম। দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য সংগঠন কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর হয়ে অভিনয়ের হাতে খড়ি হয়।

মঞ্চে কখনো সাজু, কখনো অন্তু বা মনু সব চরিত্রই দর্শকের ভালোবাসা পেয়েছে। ছোট পর্দায় অভিনয় করে নিজের অভিনয় প্রতিভায় সবাইকে অবাক করেছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে ফটিকের চরিত্রে সবার যেমন প্রশংসা কুড়িয়েছে তেমনি দিদি নাটকে কেন্দুর অভিনয়ে সবার চোখে জল এনেছে।

গত রোজার ঈদে বিটিভিতে গণচেতনা মূলক বিজ্ঞাপন ‘আমরা কি খাচ্ছি’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পায় রিজন ইসলাম।

বর্তমানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর হয়ে বিভিন্ন মঞ্চ নাটকের সাথে ছোট পর্দার খন্ড ও দূরন্ত টিভির মেগাধারাবাহিক ‘ইচ্ছাঘুড়ি’ নাটকে নিজেকে ব্যস্ত রেখেছে।

আগামী ডিসেম্বরে কোলকাতার আর্ন্তজাতিক নাট্য উৎসবে রাহুল রাজের রচনা ও নির্দেশনায় জল-জীবন নাটকে বাসুর চরিত্রে দেখা যাবে এই ক্ষুদে অভিনয় শিল্পিকে।

পরিশেষে নিজের অভিনয় নিয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া রিজন জানান, একান্ত ভাল লাগা থেকেই অভিনয় করি। আগামীতে এই অভিনয়ের সাথেই নিজেকে জড়িত রাখতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

স/এষ্