ঢাকামঙ্গলবার , ৩ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আরশিনগর থিয়েটার এবারের চমক “রহু চন্ডালের হাড়”

admin
অক্টোবর ৩, ২০১৭ ১২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

দীপঙ্কর শুভ : আরশিনগর থিয়েটার মঞ্চে নিয়ে আসছে রহু চন্ডালের হাড়। অভিজিৎ সেনের মূল উপন্যাসকে নাট্যরূপ দিয়ে মঞ্চে নিয়ে আসছে দলটি। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিচ্ছেন রেজা মোহাম্মদ আরিফ। যাযাবর বাজিকরদের জীবনের প্রবাহমান বাস্তবতার কথাই উঠে এসেছে নাটকটির গতিময় উপস্থাপনায়।

সুরের যাদুময়তা আর দলগত শৈল্পিক কর্মযজ্ঞময় নাটকটি দর্শককে নূতনত্বের মঞ্চস্বাদ দিবে এমনটি প্রত্যাশা দলটির।

আরশিনগর থিয়েটার এর অংশ হিসেবেই ১ থেকে ৭ ই অক্টোবর জামালপুরে আয়োজন করেছে সপ্তাহব্যাপী নাট্য মহড়া ক্যাম্প। দলটি তাদের প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে এনেছিল শহীদুল জহিরের “সে রাতে পূর্ণিমা ছিল ” উপন্যাসটি যা সুধিমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। দলটি অবশ্যই তাদের সেই ধারা অক্ষুন্ন রাখতে চাইবে তাদের নতুন এ নাটকটিতে।

এদিকে আরশিনগর থিয়েটারের পক্ষ থেকে প্রিন্স সিদ্দিকী জানান,  রহু চন্ডালের হাড় আমাদের দলের নতুন প্রযোজনা। নাটক সমাজের আয়না। আশা করছি এ নাটকের মধ্য দিয়ে দর্শক বাজিকরদের জীবনের নানা দিকের দর্শন পাবে।

স/এষ্