ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মওদুদ হলেন এদেশের‘ইভিল জিনিয়াস’শয়তান: কৃষিমন্ত্রী

nayem ahmed
আগস্ট ১৮, ২০১৯ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে তৎকালীন সেনা কর্মকর্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রত্যক্ষভাবে জড়িত ছিল। একইসঙ্গে আইনমন্ত্রী থাকাকালে ব্যারিস্টার মওদুদ আহমদ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারে পদক্ষেপ না নেওয়ায় তাকে ‘এ যুগের শয়তান’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।

রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদকে নিয়ে তিনি আরও বলেন, ‘ব্যারিস্টার মওদুদ হলেন এদেশের ‘ইভিল জিনিয়াস’ শয়তান। এ শয়তানদের জন্য দেশটা পিছিয়ে গেছে। মওদুদ যখন আইনমন্ত্রী ছিলেন, তখন বঙ্গবন্ধু হত্যার বিচার করেননি। আইন করে বিচার বন্ধ করার পর সে আইন বাতিল করা হয়, তবু এই হত্যাকাণ্ডের বিচার হয়নি (বিএনপি সরকারের সময়)।

কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়। জিয়াউর রহমান সরাসরি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। এটি ছিল একটি প্রতিহিংসার বহিঃপ্রকাশ। বঙ্গবন্ধুর স্বাধীনতার যে চেতনা, সেটি ধ্বংস করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করা এ হত্যাকাণ্ডের কারণ ছিল। বঙ্গবন্ধুর অনেক হত্যাকারী বিভিন্ন দেশে পালিয়ে আছে। ১৯৭৫-এ যে অসৎ উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তা পূরণে কাজ করে সেই সরকার।

 

স/এন