ঢাকাবৃহস্পতিবার , ২২ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

মওদুদ চাইলেই খাট পাঠিয়ে দেবেন নাসিম

admin
জুন ২২, ২০১৭ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের জন্য খাট পাঠাতে চান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, মওদুদ আহমদ অবৈধভাবে বাড়ি দখল করেছিলেন। তার লজ্জা হওয়া উচিত। এখন আবার তিনি নাটক করছেন।

সম্প্রতি আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে মওদুদ আহমদকে তার গুলশানের বাড়ি ছাড়তে হয়। এর পরে গুলশানে অন্য একটি ফ্ল্যাটে ওঠেন তিনি। পরে মওদুদ সাংবাদিকদের বলেন, এখন তার খাট ভাঙা। তিনি ফ্লোরে ঘুমান। এ প্রসঙ্গ টেনে মোহাম্মদ নাসিম বলেন, ‘উনার মওদুদ নাকি খাট নাই। চাইলে খাট পাঠিয়ে দেব। চাইলেই পাঠিয়ে দেব।’

বাংলাদেশের মানুষকে অস্থির চিত্তের মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সে জন্য উন্নয়নের জন্য তারা একটি সরকারকে পাঁচ বছরও সময় দিতে চায় না। তিনি বলেন, দীর্ঘ সময় একটি সরকার থাকায় সিঙ্গাপুর ও মালয়েশিয়া দ্রুত উন্নতি করেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুর কীভাবে এগিয়ে গেছে, সব ইতিহাস জানি আমরা। সবাই এখানে দেখছি। কেন? ২৫ বছর সময় দিয়েছে একটা লোককে, লি কুয়ানকে। সিঙ্গাপুরের জনগণ ভোট দিয়ে সময় দিয়েছে মাননীয় স্পিকার। মালয়েশিয়াকে দিয়েছে ২২ বছর, একটা নেতাকে। ভারতেও ছিল। অনেক দেশে দিয়েছে মাননীয় স্পিকার। কিন্তু আমার বাংলাদেশ দুর্ভাগ্যের দেশ। অস্থির বাঙালি মাননীয় স্পিকার। পাঁচ বছর গেলে অস্থির হয়ে যাই। পরিবর্তন করতে হবে। কেন পরিবর্তন করতে হবে? চালের দামের জন্য পরিবর্তন করতে হবে। একটা সামান্য ঘটনার জন্য পরিবর্তন করতে হবে। অস্থির বাঙালি জাতি আমরা মাননীয় স্পিকার।’

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, ‘উনি (ফখরুল) জামা খুলে ফেললেন। এটা কোনো কথা হলো? নিজের কষ্টের কথা কাউকে বলতে হয় না।’

স/নিপা