ঢাকাশুক্রবার , ১০ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভয়ঙ্কর সুনামিতে ধূলিসাৎ হতে পারে চীন-পাকিস্তান!

admin
নভেম্বর ১০, ২০১৭ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

ভারত মহাসাগরে এক ভয়ঙ্কর ভূমিকম্প হতে চলেছে। চলতি বছর ৩১ ডিসেম্বরের সেই ভূমিকম্পের জেরে এক ভয়ঙ্কর সুনামি আছড়ে পড়বে সংলগ্ন এলাকাগুলিতে।

তাতে ধূলিসাৎ হতে পারে চীন ও পাকিস্তান। এক ভারতীয়র এমন ভবিষ্যদ্বাণীই নাড়িয়ে দিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ও আর্থকোয়েক রিহ্যাবিলিটেশন ও রিকনস্ট্রাকশন অথরিটিকে।

জানা গেছে, সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর এক ব্যক্তি মোদীকে একটি চিঠি লেখেন। চিঠিতে সেই ব্যক্তি নিজেকে বাবু কালাইল নামে পরিচয় দিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, তার সিক্সথ সেন্স বলছে, ভয়ঙ্কর সুনামিতে ক্ষতিগ্রস্ত হবে ভারত, পাকিস্তান, চীনসহ এশিয়ার ১১ টি দেশ।

তবে জানা গেছে, সেই ব্যক্তির চিঠিকে খুব বেশি গুরুত্ব দেয়নি ভারত সরকার। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই চিঠি ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পাকিস্তান। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে শুরু করে দিয়েছে। সমস্ত কর্মকর্তাদের তৈরি থাকতে বলা হয়েছে।

সতর্কতা জারি করা হয়েছে আইএসআই’র ডিজির তরফেও।

প্রসঙ্গত এখনও ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার কোনও প্রযুক্তি আবিষ্কার হয়নি। সেক্ষেত্রে একটি চিঠিই কাঁপিয়ে দিল পাকিস্তানকে।

স/মা