ঢাকাশুক্রবার , ৬ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভয়ঙ্কর সিন্ডিকেটে মরিচের বাজার

admin
জুলাই ৬, ২০১৮ ১০:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে গত কয়েকদিনে কাঁচা মরিচের দাম কয়েক দফা বেড়েছে। সপ্তাহখানেক আগে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৫০ টাকা ১৬০ টাকায়। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৪০ টাকা পর্যন্ত বেড়ে এখন বিক্রি হচ্ছে ২০০ টাকায়।

ক্রেতারা বলছেন সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন, বর্ষা মৌসুমের কারণে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় যে পরিমাণ কাঁচা মরিচ এসেছে তা প্রতিদিনের চাহিদার তুলনায় অনেক কম। চাহিদা ও সরবরাহে ঘাটতির কারণে কাঁচা মরিচের দাম বেড়েছে।

শুক্রবার (৬ জুলাই) সকালে মিরপুর ১৩ নম্বরে কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচের দামে যেন আগুন লেগেছে।

মিরপুর ১৩ নম্বরের সবজি বিক্রেতা আবদুস সোবহান কে বলেন, গত কয়েকদিনে কাঁচা মরিচের দাম বেড়েছে। সরবরাহ কম। বর্ষার পানি উঠে গেছে বেশিরভাগ জমিতে। এ জন্য দাম বেড়েছে। আমরা বেশি দামে পাইকারি বাজার থেকে কিনছি, তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।

এই বাজারে সবজি কিনতে এসেছেন আবুল বাশার তিনি বলেন, সিজন শেষে দাম একটু বাড়তে পারে। তাই বলে সিজনের ৫০/৬০ টাকার কাঁচা মরিচের এখনই ২০০ টাকা হবে! তাহলে সারাবছর কাঁচা মরিচের দাম কত হবে?

তিনি অভিযোগ করেন, প্রতিটি সবজি বিক্রেতার দোকানেই যথেষ্ট পরিমাণ কাঁচা মরিচের মজুদ আছে। এমনিতেই ৬০ টাকা কেজির নিচে কোনো সবজি মেলে না। তার ওপর কাঁচা মরিচের দাম এতো বেশি। বিক্রেতারা সিন্ডিকেট করে কাঁচা মরিচের দাম বাড়িয়েছেন।

আরআর