খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি- ঢাকাগামি লঞ্চ এমভি সুন্দরবনকে-৬ নির্ধারিত সময়ের আগে ঘাট ছাড়তে বাধ্য করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকাল ৫টায় ঝালকাঠি লঞ্চঘাটে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট বকুল চন্দ্র কবিরাজ উপস্থিত হয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই না করে লঞ্চ ছাড়তে বাধ্য করা হয়। ফলে অনেকটা ঝুঁকিমুক্ত হয়ে ঝালকাঠি ঘাট ছেড়েছে সুন্দরবন লঞ্চটি।
ঈদ উপলক্ষে স্পেশাল সার্ভিস হিসেবে এমভি এ্যাডভেঞ্জার-১ ঝালকাঠি রুটে যাত্রী পরিবহনে যোগ দেয়। কিন্তু পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত ছাড়া এমভি এ্যাডভেঞ্জার রোববারের যাত্রা বাতিল করায় যাত্রী সংখ্যা বেড়ে যায়। তাই নির্ধারিত সময়ের আগে লঞ্চ ছাড়তে প্রশাসন বাধ্য করা হয়। এদিকে এ্যাডভেঞ্চার না আসায় কয়েকশ যাত্রী লঞ্চঘাট থেকে বাড়ি ফিরে যেতে অথবা বরিশাল থেকে যেতে বাধ্য হয়েছে। এছাড়া নলছিটি, দপদপিয়া ও বরিশাল ঘাট থেকে কেবিনের যাত্রী ছাড়া যাত্রী ওঠাতে নিষেধ করা হয়। নলছিটি ঘাট থেকে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে যাত্রীদের সাথে লঞ্চ কর্তৃপক্ষের বিতর্কে ৩ যাত্রী আহত হয়েছেন বলে জানাগেছে।
এদিকে এমভি এ্যাডভেঞ্চার লঞ্চে যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরন ও প্রতারণারও অভিযোগ রয়েছে। গত শনিবার ঝালকাঠি থেকে ঢাকাগামী এ্যাডভেঞ্চার লঞ্চে ভবানীপুর এলাকার আব্দুস সোবহান নামে এক যাত্রী ফ্যামিলি কেবিন ২৪শ টাকায় বুকিং নেয়। বুকিংকালে ৩টি টিকেটের কথা বলা থাকলেও দুটি টিকেট দেয় লঞ্চ কর্তৃপক্ষ। এ নিয়ে লঞ্চে রাতে বাকবিতন্ডার ঘটনাও ঘটে। এছাড়া লঞ্চগুলোর বিরুদ্ধে সাধারণ ও কেবিনের যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।
স/এষ্

