ঢাকাবৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ভ্রাম্যমাণ আদালত গ্রেফতার করেছে মাদকসহ স্বামী-স্ত্রীকে

চমক নিউজ, ময়মানসিংহ
সেপ্টেম্বর ১৬, ২০২১ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

ভ্রাম্যমাণ আদালত গ্রেফতার করেছে মাদকসহ স্বামী-স্ত্রীকে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ময়মনসিংহের গৌরীপুরে  মোঃ আব্দুল মান্নান (৪০) ও নাছিমা বেগম (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। দন্ডপ্রাপ্ত দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বাড়ি উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামে।

এর আগে বুধবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের পরির্দশক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামে অভিযান চালায়। অভিযানে দুই কেজি গাঁজা সহ মোঃ আব্দুল মান্নান ও তার স্ত্রী নাছিমা বেগমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে আব্দুল মান্নানকে ১ বছর কারাদন্ড এবং ২ হাজার টাকা অর্থদন্ড ও নাছিমা বেগমকে ১৬ মাস কারাদন্ড ও ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যামণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ  ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন জব্দকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা সহ দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

স/বি